উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১১/২০২৪ ৭:২০ এএম

সিফাত উদ্দিন (১৭৮৩১) কে উখিয়ার এবং বিমল চাকমা (১৮২৩৩) কে ঈদগাঁও এর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত ২টি পৃথক প্রজ্ঞাপনে সিফাত উদ্দিন ও বিমল চাকমা সহ একই পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া সিফাত উদ্দিন বর্তমানে কুমিল্লার মুরাদনগরের ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। সিফাত উদ্দিন বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন। সিফাত উদ্দিনের নিজের বাড়ি ফেনী জেলায় এবং শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। একই প্রজ্ঞাপনে উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেনকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া বিমল চাকমা এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখায় কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বিমল চাকমার নিজের এবং শ্বশুরবাড়ি রাঙ্গামাটি জেলায়। বিমল চাকমাকে এর আগে মহেশখালীর ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হলেও সে আদেশ পরে বাতিল করা হয়। বিমল চাকমা ঈদগাঁও এর বিদায়ী ইউএনও সুবল চাকমা (১৮২৩৭) এর স্থলাভিষিক্ত হবেন।
একই প্রজ্ঞাপনে ঈদগাঁও এর বিদায়ী ইউএনও সুবল চাকমাকে ফেনী জেলার ছাগলনাইয়ার ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, টেকনাফের বর্তমান ইউএনও মো: আদনান চৌধুরী (১৭৯৫৩) কে বান্দরবান জেলার রুমার ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...