প্রকাশিত: ২৭/০১/২০২০ ৭:২৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের কৃতি সন্তান, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ (৪৫৫৮) কে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই একই মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।
সোমবার ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার শাখার উপসচিব মোঃ তমিজুল ইসলাম খান কর্তৃক ০০১.১৮-৮১ নম্বর স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হেলালুদ্দীন আহমদ সহ ৩ জন সচিবকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসাবে রাখা হয়েছে।
সিনিয়র সচিব হওয়া অন্য ২ জন হলেন-নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ (৪০৩০) ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আনিছুর রহমান (৪৬১০)।

সিনিয়র সচিব হওয়া হেলালুদ্দীন আহমদ কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফাঁহাসিয়াখালী গ্রামের বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিয়ার ছরার বাসিন্দা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer