প্রকাশিত: ১১/০১/২০২২ ৩:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের সবশেষ যুক্তিতর্ক চলছে।

মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

প্রথমে যুক্তি উপস্থাপন শুরু করেন মামলার ১ নম্বর আসামি ও টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবী চন্দন শর্মা। এর পর দুপুর পৌনে ১২টার দিকে মামলার ২ নম্বর আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী রানাদাশ গুপ্ত।

এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার দুপক্ষের যুক্তিতর্ক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

তিনি জানান, যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন মামলায় ১৫ আসামির মধ্যে অভিযুক্ত এপিবিএন সদস্য শাহজাহান, জুবায়ের ও আবদুল্লাহ আল মামুন এবং পুলিশের তিন সোর্স স্থানীয় তিন বাসিন্দা মিলে ছয়জনের পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়।

তিনি আরও জানান, আলোচিত এ মামলায় ৮৩ জনকে সাক্ষী করা হলেও তার মধ্যে ৬৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী সাক্ষীদের জেরাও সম্পন্ন করে আসামিপক্ষ।

গত ১ ডিসেম্বর অষ্টম দফায় ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে ৯-১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...