প্রকাশিত: ১২/১২/২০২০ ১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়া অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি নির্ভরযোগ্য সুত্র।

দীর্ঘ চার মাসের বেশী সময় তদন্ত শেষে রোববার বেলা ১১ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় এখন পর্যন্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ১৪ আসামী কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...