প্রকাশিত: ০২/০২/২০২২ ৯:৫১ এএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি, মামলার সব নথি ও কেস ডকেট দুয়েকদিনের মধ্যে হাইকোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে।

মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মামলার আসামি মো. লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ৩০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি, যাবতীয় নথি ও কেস ডকেট নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে।’

কক্সবাজার জেলার সাবেক পিপি, জ্যেষ্ঠ আইনজীবী ও সিনহা হত্যা মামলায় বাদি পক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে থেকে মামলার রায়ের কপি, ডকেট ও নথি পাওয়ার ৭ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ২ আসামির ডেথ রেফারেন্সের শুনানি হবে।’

শুনানিতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের পক্ষের আইনজীবী অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘যে ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ হয়েছে তারা চাইলে ঘোষিত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন। তবে রায় ঘোষণার দিন থেকে পরবর্তী ৭ দিনের মধ্যেই এ আপিল করা যায়।’

যাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে তারা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দলাল রক্ষিতের আইনজীবী দীলিপ কুমার দাশ জানান,তিনি মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এ দিকে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কারাবিধি অনুযায়ী সোমবার থেকে কয়েদিদের জন্য নির্ধারিত পোশাক পরিয়ে কনডেম সেলে রাখা হয়েছে।

আগে পুলিশ কর্মকর্তা হিসেবে তাদের ডিভিশন থাকলেও, রায়ের পর ডিভিশন বাতিল করা হয়েছে এবং সাধারণ কয়েদিদের মতোই কারাগারে রাখা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) নেছার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা জেলকোড অনুযায়ী সুবিধা পাবেন।

জেল সুপার বলেন, ‘কক্সবাজার জেলা কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের জন্য আলাদা কোনো কনডেম সেল না থাকায়, দুটি কক্ষকে কনডেম সেল করে সেখানে তাদের ২ জনকে রাখা হয়েছে।’

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কয়েদিদের সেলে রাখা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া, সিনহা হত্যা মামলার রায়ে বেকসুর খালাসপ্রাপ্ত ৭ জনকে গতকাল সন্ধ্যায় আদালতের আদেশের কাগজপত্র পেয়ে যাচাই-বাছাই করে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer