প্রকাশিত: ০২/০৯/২০২০ ৩:৫৬ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীও ঘটনা সম্পর্কে ১৬৪ ধারায়স্বীকারোক্তিমুলক জবাবন্দি দিয়েছে আদালতে। আজ বুধবার (২ সেপ্টম্বর) সকাল সোয়া ১০টার থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর।
র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই তিন আসামী হলো, মারিশবুনিয়ার নিজাম উদ্দীন, মোঃ আয়াছ ও নূরুল আমিন।
এই তিন আসামীর জবাবন্দি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিনহা মামলার এই তিন আসামী ঘটনা সম্পর্কে আমাদের কাছে যা স্বীকারোক্তি দিয়েছেন আদালতের কাছেও একই স্বীকারোক্তি দিয়েছেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীদের গ্রেফতার করে। পরদিন তাদের আদালতে তোলা হয়। ১২ আগস্ট র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই তিন আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। কিন্তু স্বাকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাদের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিন্তু একদিনের মাথায় তারা স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে। জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...