প্রকাশিত: ০৭/০৯/২০২১ ৯:৫২ এএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণের আজ তৃতীয় দিনে ৫নং সাক্ষীর সাক্ষ‍্যগ্রহণ শুরু হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় আদালতে সাক্ষ্য প্রদান করবেন মামলার ৫নং সাক্ষী। সাক্ষী প্রদান শেষে অভিযুক্ত ১৫ আসামির পক্ষে আইনজীবীরা তাকে জেরা শুরু করবেন। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেন হত‍্যাকান্ডের আরেক প্রত্যক্ষদর্শী ৪নং সাক্ষী সিএনজি ড্রাইভার কামাল হোসেন।

উল্লেখ্য মেজর সিনহা হত‍্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত। দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণের দুই দিনে ৩ ও ৪ নং সাক্ষী তাদের সাক্ষ‍্য প্রদান করেছেন। এর আগে প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণ হয়েছে ২৩, ২৪ ও ২৫ আগস্ট। প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণের তিন দিনে নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ‍্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছর ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...