প্রকাশিত: ০৮/০৯/২০২০ ৫:১১ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার বিষয়ে তদন্ত রিপোর্ট অনুসারে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃংঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও জানান, দিনাজপুরের ইউএনওর ওপর হামলা চুরির কারণে কি না তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সে কারণে আরও গভীর তদন্তের জন্য গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, সকল উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদার করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দলের কেউ ইউএনও’র ওপর হামলায় জড়িত থাকলে তারাও ছাড় পাবে না। সকল গোয়েন্দা সংস্থার কাজের সমন্বয়ের জন্য কমিটি গঠন করে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ অনলাইন বন্ধ করা হবে। যারা দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে। সাইবার অপরাধ দমনে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer