প্রকাশিত: ০৮/১০/২০১৯ ৬:২২ পিএম

কুমিল্লার মুরাদনগরে নামাজ পড়ার সময় সিজদাহরত অবস্থায় আব্দুল আজিজ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদাহরত অবস্থায় মুরাদনগর উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র আজিজ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজিজ মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেন ছেলে। পরিবারে দুই ভাই চার বোনের মধ্যে আজিজ মাদ্রাসায় পড়াশোনা করতো। বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন, আজিজ খুবই ভদ্র ছেলে ছিল। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সব ওস্তাদরাই ছেলেটিকে ভালোবাসতেন। আমি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer