প্রকাশিত: ২৯/০৭/২০২০ ৩:০৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ক্যান্সারে আক্রান্ত কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়ানের চিকিৎসার জন্য কক্সবাজার-৩ আসনের (সদর-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এক লক্ষ টাকা সহয়তা দিয়েছেন। ঢাকায় সায়ানের চাচার বাসায় অবস্থান করা সায়ানের পরিবারের কাছে এমপি সাইমুম সরওয়ার কমল নিজে গিয়ে ২৮ জুলাই এ সহায়তা সরাসরি প্রদান করেন। এসময় সায়ানের চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছেও সুপারিশ করবেন বলে এমপি সাইমুম সরওয়ার কমল তাদের জানান। এছাড়া আরো যা সহায়তা প্রয়োজন তিনি তা সাধ্যমতো চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। সায়ানের পরিবারের সদস্যরা এমপি সাইমুম সরওয়ার কমলকে তাদের কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন। এমপি সাইমুম সরওয়ার কমল এর অর্থ সহযোগিতা, সায়ানের জন্য তাঁর অসাধারণ মানবিক উদ্যোগ ও তাঁর কাছ থেকে আরো সহযোগিতার আশ্বাস পেয়ে সায়ানের পরিবারের সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরী জটিল “একিউট ডিফারেন্টশিয়েট লিউকেমিয়া” নামক ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক এ্যাপেলো হাসপাতাল)-এ ডা.আবু জাফর মো সালেহ্ অধীনে চিকিৎসাধীন আছে। সায়ান ইরফানুল হক চৌধুরী ও শারমিন সুমি’র সন্তান এবং পেকুয়া জি. এম.সি ইনস্টিটিউট এর সাবেক শিক্ষক আশেক ইলাহি চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের নাতি।

সায়ানের চিকিৎকগণ জানিয়েছেন, তার রক্তের জীবাণু কমাতে ৮ সার্কেল অর্থাৎ প্রতি সার্কেলে ১০-১৪ দিন করে কেমোথেরাপি দিতে হবে। যার জন্য আরো ২৫ লক্ষ ৩০ লক্ষ টাকা প্রয়োজন। এই বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জানা গেছে, বিভিন্ন ভাবে এ পর্যন্ত সায়ানের চিকিৎসায় প্রায় ১৯ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer