প্রকাশিত: ২৭/০৪/২০২০ ১২:৪২ পিএম

সারাবিশ্বে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন নজিম উদ্দিন এমন কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সেও সময় এমনটা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এমন মানবিক গুন বিত্তশালীর মাঝেও দেখা যায় না। একজন নিঃস্ব মানুষ যার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ। যিনি ওই টাকা দিয়ে জামা কাপড় কিনতে পারতো, খাবার কিনতে পারতো। এ অবস্থায় ঘুরে ঘুরে ভিক্ষা পাওয়াও মুশকিল। তারপরও সে কোন চিন্তা করেনি। শেষ সম্বলটুকু দান করেছেন।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের মানুষের মাঝে এই মানবিকতাবোধটা এখনও আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় আমরা দেখি বিত্তশালীরা হা হুতাশ করে বেড়ায়। তাদের নাই নাই অভ্যাসটা যায় না। তাদের চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়।

প্রধানমন্ত্রী বলেন, নজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছে আমাদের অনেক অনেক শেখার আছে।

এর আগে গত ২১শে এপ্রিল সঞ্চয়ের ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করেন শেরপুর জেলার ঝিনাইগাতির ভিক্ষুক নজিম উদ্দিন। এই সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিম উদ্দিনকে ঘর তুলে দেন। আজীবন চিকিৎসা ব্যয় বহন এবং ভিক্ষাবৃত্তি যেন করতে না হয় সেজন্য একটি দোকানও দেয়া হবে নজিম উদ্দিনকে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer