প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ৭:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক::
আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া অফিসও বলছে, বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল অগ্রসর হয়েছে। আগামী দু’দিনের মধ্যে দেশের বাকি বিভাগগুলোতেও বিরাজ করবে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু দেশের সব জায়গায় বিস্তার করবে। তখন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। টানা পাঁচদিনের মতো দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তাপমাত্রা এখন থেকে কমছে। আগামী কয়েকদিনে আরো কমতে থাকবে।

তিনি আরো বলেন, এখন বর্ষা মৌসুম, তাই কমবেশি সারাদেশে বৃষ্টি থাকবে। তবে ভ্যাপসা গরম বিরাজ করবে। কারণ, বাতাসে জলীয় বাষ্প ঘুরছে। ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি থাকতে পারে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু দেশের বাকি অংশে বিস্তার করবে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা ও এর পশ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রাতে হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...