প্রকাশিত: ০৩/০৮/২০২০ ৮:৫৩ পিএম

কর্তব্যরত পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার (মেজর) সিনহা রাশেদের নির্মম মৃত্যু দেশবাসীকে আবাও ক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করে এর বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বিবৃতিত মির্জা ফখরুল বলেন, সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিস্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। মানবাধিকার সংগঠন সমূহের হিসেবে র‌্যাব ও পুলিশের হাতে ইতিমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতিমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয়-মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।

এই নির্মম ঘটনার লোকদেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার যথাযথ ভুমিকা পালন করে চলবে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer