ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ১০:০৩ এএম

তন্বী চৌধুরী ঋতু।কক্সবাজার সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

মঙ্গলবার বিকেল ৫ টার কিছু পর বৈদ্যঘোনায় তার নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী।

তন্বীর বাবা একজন ব্যবসায়ী,মা চাকুরীজীবী,
একমাত্র ভাই থাকে চট্রগ্রামে।ঘটনার দিন তন্বী কলেজেও যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান,দাঁতের ডাক্তার দেখানোর জন্য তন্বীকে তার মা মোবাইলে কল দেয়ার পর ফোন না ধরলে তন্বী বাড়িতে আছে কিনা দেখতে বলে। বাড়ির দরজা খোলার সাথে সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তন্বীকে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি টিম।এদিকে তন্বীর পরিবার বলছে তার মেয়ে কেন আত্মহত্যা করেছে তার কিছুই জানে না।

স্বজনেরা বলছে আত্মহত্যা করার মতো কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না। এদিকে পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র বলছে গত আট বছর আগে মাঈনুদ্দিন হাসান নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তন্বীর।যা গত আট মাস আগে বিচ্ছেদে রুপ নেয়।

অনেকে বলছে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় তন্বী আত্মহত্যা করতে পারে। কারণ হিসেবে সূত্রটি বলছে, তন্বী যে শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে সে শাড়ীটা তার প্রেমিক মাঈনু উদ্দিন দিয়েছিলো উপহার হিসেবে।

তন্বী কক্সবাজারের নারীদের সংগঠন ডিভা অর্গানাইজেশনের একজন সক্রিয় কর্মী ছিলো।

এদিকে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্যকিছু!সুত্র: টিটিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer