মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জসহ ১৪ সেবায় নতুন ফি প্রস্তাব
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে ...


বিএনপির চেয়ারপাসনের খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। ১৬ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটিতে ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের ৬ নম্বর উপদেষ্টা ছিলেন।
পাঠকের মতামত