ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৩ ৯:৫৯ এএম

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় সিংহটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সাফারি পার্কে সিংহ রাসেল ও টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মাজহারুল ইসলাম আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিংহ দুটির চিকিৎসা চলছিল। গতকাল বিকেলে হঠাৎ করে রাসেল মারা যায়। পরে সিংহটির ময়নাতদন্ত সম্পন্ন করেন পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোস্তাকিম বিল্লাহ।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, সিংহ রাসেলের ‘বেবিসিয়া ও এনাপ্লাজমা’ পজিটিভ হয়। রক্তের মধ্যে জীবাণু ঢুকে রক্তকণিকা ভেঙে ফেললে এই রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, পার্কে পাঁচটি সিংহ ছিল। তার মধ্যে রাসেল মারা গেছে। টুম্পার জীবন সংকটাপন্ন। তমা, জবা ও সম্রাট সিংহের খাঁচায় রয়েছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর। বর্তমানে চিকিৎসাধীন টুম্পার বয়স ১৫। প্রকৃতিতে পুরুষ সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮-১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...