প্রকাশিত: ০৬/০৭/২০২১ ৮:৫২ এএম

এক চিকিৎসককে জরিমানা করে ওএসডি হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা।

সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতেমা-তুজ-জোহরাকে সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চেম্বারে রোগী দেখতে যাওয়ার সময় ডা. ফরহাদ কবির নামের এক চিকিৎসককে এক হাজার টাকা জরিমানা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। প্রত্যাহারকৃত ইউএনও মো. নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে, সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...