উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১০:১২ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে দায়িত্ব অর্পন করেছে সদ্য আটক হওয়া গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী।

তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে ২৫ জুলাই তারিখে পরিষদের প্যাডে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে একটি পত্র লিখেন। ২৬ জুলাই দিবাগত রাত ২টায় গর্জনিয়া ইউপি চেয়ারম্যানকে রাজনৈতিক একটি মামলায় আটক করে রামু থানা পুলিশ। ২৭ জুলাই বিকেলে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয় তাঁকে।

আটক হওয়ার পূর্বে ডিসি বরাবর লেখা ওই পত্রে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী উল্লেখ করেছেন- দায়িত্বপালনকালীন সময়ে তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অগামী এক মাস পূর্ণবিশ্রামে থাকবেন। ২৫ জুলাই থেকে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত গর্জনিয়ার ভারপ্রাপ্ত চোয়ারম্যান হিসাবে নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে দায়িত্ব অর্পন করেছেন। এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সরকারি যাবতীয় সভায় উপস্থিত হয়ে প্রতিনিধিত্ব করবেন।

সাজেদা বেগম গর্জনিয়ার সাবেক প্যানেল চেয়ারম্যান ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল আলম মেম্বারের সহধর্মিণী।

২৮ জুলাই (সোমবার) বিকেলে এ প্রসঙ্গে জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন- নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পনের পত্রটি তিনি পেয়েছেন। যাবতীয় নাগরিক সুবিধা সচল রাখতে এ ব্যাপারে পরিষদের সকল ইউপি সদস্যদের সঙ্গে বসে বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...