ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১১/২০২৩ ৩:৩১ পিএম , আপডেট: ২৯/১১/২০২৩ ৩:৫০ পিএম

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা আগামীকাল স্পষ্ট হবে। এটি বাংলাদেশের দিকে আসবে কি না, তা নিশ্চিত নয়।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ৩টি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। এর মধ্যে গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানে। ওই দিন সন্ধ্যা ৬টায় টেকনাফ হয়ে বাংলাদেশ উপকূল পেরিয়ে যায় ঘূর্ণিঝড়টি। গত ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে— এতে ১৩ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার আরেকটি ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় আছে লঘুচাপটি। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি কাল (বৃহস্পতিবার) নিম্নচাপে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। মিয়ানমারের দেওয়া নাম অনুসারে এটি হবে ‘মিগজাউম’।

বজলুর রশীদ বলেন, ‘মিগজাউম’ বাংলাদেশের দিকে আসবে কি না, তা বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে, এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে যেতে পারে। তবে বাংলাদেশের দিকে আসার আশঙ্কাও রয়েছে। বিষয়টি নিশ্চিত নয়। আগামীকাল এর গতিপ্রকৃতি বলা যাবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer