প্রকাশিত: ২০/০৫/২০২০ ২:৫৭ পিএম

সরওয়ার আজম মানিক :;
ঘূর্ণিঝড় আম্পান এখন কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তাই কক্সবাজারকে ৯ নম্বর ‘মহাবিপদ সংকেত’ দেখাতে বলা হয়েছে।

জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক. কামাল হোসেন।

আম্পানের প্রভাবে কক্সবাজারে সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঝড়ো হাওয়াও লক্ষ্য করা গেছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে ঢেউ এবং পানির উচ্চতা বেড়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারের জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রস্তুত থাকা ৫৭৬ টি সাইক্লোন সেন্টারে উপকূলী এলাকার ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। মাঠে গ্রহণ করছেন ১০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমসহ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যদের। সুত্র: চ্যানেল আই

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer