প্রকাশিত: ৩০/১০/২০১৯ ৬:৫৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়। যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আশা করবো এ ধরনের ঘটনা আর ঘটবে না।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে সেটি রাজি না হলেও বিষয়টি আইসিসি বা ক্রিকেট বোর্ডকে অবহিত না করার অপরাধে তাকে এ শাস্তির সন্মুখীন হতে হয়। তবে এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে।

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে তিনি যদি অপরাধের পুনরাবৃত্তি না করেন, তবে তার এক বছরের শাস্তি কমানো হবে। সেক্ষেত্রে তিনি ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন। তবে আপাতত তিনি সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ থাকছেন।

তিনি কিন্তু ম্যাচ ফিক্সিং করেননি। তার কাছে আসা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের কথা আইসিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি। এটাই তার অপরাধ। তবে তা আরো বেশি গুরুতর বলে মনে হয়েছে, তিনি একাধিকবার কাজটি করেছেন।

তার কাছে কয়েকবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি কোনোবারই তা প্রকাশ করেননি। ফলে বড় ধরনের কলঙ্ক পড়ে গেল তার ক্যারিয়ারের ওপর। বাংলাদেশের ক্রিকেটও কলঙ্কিত হলো

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...