প্রকাশিত: ০৫/০২/২০১৭ ১০:৪৯ এএম

নিউজ ডেক্স::

পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বিধবা স্ত্রীকে অ্যাসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানিতে চাকরির নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আগামী ২-৩ দিনের মধ্যে শিমুলের স্ত্রী নূরুন নাহার খাতুনকে নিয়োগপত্র দেয়া হবে। পরবর্তীতে তাকে আরও ভাল কোনো জায়গায় পোস্টিং দেয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করার সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে এটা খুবই দু:খজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।

এ সময় এলাকাবাসী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরিই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রী পত্নী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আলীমুল রাজীব প্রমুখ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...