প্রকাশিত: ২৩/১২/২০১৮ ৭:৩৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন (৩০ ডিসেম্বর) একাধিক গণমাধ্যমের সাংবাদিক একসঙ্গে একই ভোটকক্ষে ঢুকতে পারবেন না। সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্যও কোনো স্টিকার দেওয়া হবে না। ভেতর থেকে নয় ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে সংবাদ সরাসরি সম্প্রচার করা যাবে।

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা নীতিমালায় এসব কথা বলা হয়েছে। ইসির জনসংযোগ শাখা আজ শনিবার এই নীতিমালা প্রকাশ করেছে।

এ নির্দেশনার ফলে গণমাধ্যমকর্মীরা মোটরসাইকেল ব্যবহার করে নির্বাচনের দিনে সংবাদ সংগ্রহ করতে পারবেন না।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে ঢোকার পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনো ক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। সাংবাদিকেরা ভোট গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।

নীতিমালায় নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকতে বলা হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...