প্রকাশিত: ২০/০৬/২০২০ ৯:০০ পিএম
অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও কাঁচাবাজারের চাহিদা পূরণ করতে কক্সবাজারে সেনাবাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইল ছবি

অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও কাঁচাবাজারের চাহিদা পূরণ করতে কক্সবাজারে সেনাবাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইল ছবি
সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের চার হাজার ২৫৩ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৭১৩ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ পার হয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। সুত্র: এনটিভি

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer