প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ২:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
আপাতত সরকারের কোন প্রতিনিধি মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা নেই। তবে মিয়ানমার সফর হবে কি না তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
আপনার মিয়ানমার সফরের কথা শোনা যাচ্ছে, কবে যাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে মিয়ানমার সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন। তিনি আমাদের অনুরোধ করে গিয়েছিলেন মিয়ানমার যেতে। আমরা দিনক্ষণও ঠিক করেছিলাম যে, অক্টোবরের প্রথম সপ্তাহে যাব। আমরা তাদেরকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু এর আগেই ঘটনাটির (রোহিঙ্গা নির্যাতন) সৃষ্টি হয়েছে। এজন্য আমরা চিন্তা করছি সফর নিয়ে কী করা যায়। প্রধানমন্ত্রী এবং পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। কখন যাব, যাব কি না সেই সিদ্ধান্ত নেব।’

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...