মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জসহ ১৪ সেবায় নতুন ফি প্রস্তাব
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে ...


সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি হবে আগামী ১১ জানুয়ারি।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে আরও জানানো হয়, বয়সের কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আবেদনের জন্য সফটওয়্যার বিকাল ৫টা থেকে খুলে দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনের জন্য সফটওয়্যার চলমান থাকবে।
প্রসঙ্গত, এতোদিন অনলাইনে আবেদন গ্রহণ করা হলেও মাউশি কর্তৃপক্ষ এবারই প্রথম টেলিটক লিমিটেডের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আবেদন গ্রহণ ও ভর্তি লটারির আয়োজন করে। তবে বয়স অল্প কয়েকদিন কম থাকলেও সফটওয়্যার আবেদন গ্রহণ করছিল না। লাখ লাখ ভর্তিচ্ছু শিশু বয়সের ফাঁদে পড়ে আবেদনই করতে পারেনি।
পাঠকের মতামত