প্রকাশিত: ০৮/০৫/২০১৯ ৯:৪৩ এএম

ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিলামকৃত সরকারি জিপে করে ইয়াবা পাচারকালে তিন পাচারকারী ও ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছেন র‍্যাব।

সোমবার (৬ মে) দিবাগত রাতে টেকনাফ সদরের বরইতলী ও দরগাছড়া এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা, নগদ টাকা, জিপগাড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সাড়ে ৬ লাখ টাকা ও একটি জিপগাড়ি জব্দ করা হয়।

ইয়াবা ও টাকাসহ গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলি কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী মৃত আবু তাহেরের ছেলে তারেক হোসাইন (৩৪), ঢাকার মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯-এর বাসিন্দা মৃত আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান (৩০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মৃত খোকন কাজির ছেলে কাজি হোসেন।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ সদরের লেঙ্গুরবিল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে দেলোয়ার হোসন (২৫) ও নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (১৯)। তাদের কাছ থেকে দুটি কিরিচ ও দুটি চাকু জব্দ করা হয়েছে।

অভিযানকালে তাদের সহযোগী দক্ষিণ লেঙ্গুরবিলের মোহাম্মদ হাসানের ছেলে কামাল হোসেন (২০), আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২২) ও বদিউর রহমান বদুরনের ছেলে মো. ফারুক পালিয়ে যায়।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, সোমবার রাতে টেকনাফ সদরের বরইতলী এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় কক্সবাজারগামী সরকারি জিপে (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৯৫৯) তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবা, নগদ সাড়ে ৬ লাখ টাকা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির তিন যাত্রীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে জিপটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সরকারি প্রতিষ্ঠানের নিলামকৃত জিপের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফ সদরের দরগাছড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব-১৫। সোমবার মধ্যরাতে তারা ডাকাতি করতে জড়ো হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে ধরা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি কিরিচ, দুটি চাকু জব্দ করা হয়েছে। তাদের আরও তিন সহযোগী পালিয়ে যায়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...