উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৪ ২:৪৪ পিএম

নরসিংদীতে সভার নির্ধারিত স্থান নিয়ে দুটি পক্ষের কোন্দলের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সভা করতে পারেননি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্র-নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা ছিল তার। কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সারজিস আলম নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন।

অবশ্য এর আগে তিনি সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন। এর পর বেলা সাড়ে ১১টায় নরসিংদীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন।

তবে নরসিংদী ছাড়ার আগে সারজিস আলম বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি বিভাজন নিরসন হয়, তাহলে পরবর্তীতে এই সভা করা হবে।

জানা যায়, সোমবার দুপুরের পর থেকেই ঘোষিত সমাবেশস্থল পৌর শহরের সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে শিক্ষার্থীসহ সব শ্রেণিপেশার মানুষদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৪টা নাগাদ সেটি লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সভাস্থলে উপস্থিত হওয়া অনেকেই ক্ষুদ্ধ হয়ে বলেন, আমরা এই ভাদ্র মাসের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা উপস্থিত হয়েছি। কিন্তু বিকেলে পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষার পর আমরা জানলাম এ সভা বাতিল করা হয়েছে। এতে চরম হতাশ হয়েছি। এ জন্য তীব্র অসন্তুষ্ট প্রকাশ করছি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...