প্রকাশিত: ০২/১০/২০১৯ ১:১৩ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ডেস্ক রিপোর্ট ::
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার।’

তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এ তিন দেশ মিলে একটি কমিটি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে মিয়ানমার বলেছে, সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে তারা। চীনও এতে সম্মত হয়েছে। যেটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। বৈঠকে মিয়ানমার জানিয়েছে যে তারা এখন রোহিঙ্গাদের যে ফরম দেয়, তাতে ভুল রয়েছে।’

বুধবার (২ অক্টোবর) রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘যুবকদের মৌলবাদ ও উগ্রবাদ থেকে দূরে রাখা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বন্যা থেকে বিহারের পাটনাসহ আরও ১২ জেলা রক্ষার জন্য ফারাক্কা বাঁধের ১১৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নরমাল সময়ে এমনটা হয়ই। তবে ইচ্ছা করে বাংলাদেশকে অসুবিধায় ফেলার জন্য নিশ্চয় ভারত বাঁধ খুলে দেয়নি। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি অভিন্ন পানি বন্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আশা করি, প্রধানমন্ত্রীর এ ভারত সফরে পানি বন্টন নিয়ে দুই দেশ যে ফ্রেম ওয়ার্ক করেছে, তারই একটি রাজনৈতিক ফ্লেভার পাওয়া যাবে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...