প্রকাশিত: ১৯/০৬/২০২২ ৩:৩১ পিএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, রেকর্ড ভঙ্গ করে বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই কাজ করছি। সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শুধু সেনাবাহিনী না, সরকারের সব প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সম্ভব।

রোববার (১৯ জুন) সিলেটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, আমাদের বাহিনীর লোকজন দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করছে। তাদের মাঝে খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। আমরা সিলেট, ময়মনসিংহ, সাভার, ঢাকা থেকে ফোর্স পাঠাচ্ছি। খাদ্য ও প্রয়োজনীয় নানা সামগ্রী আমাদের এখান থেকে পাঠাচ্ছি।

তিনি বলেন, বন্যা দুই দিনে চলে যাবে এমন লক্ষণ নেই। হয়তো একটু সময় লাগবে। বন্যা চলে গেলেও অনেক বড় ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। বন্যা পরবর্তী সময়ে আমাদের অনেক কাজ আছে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করার কববো। বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তার সহযোগিতা পাচ্ছি। সেনাবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি জানান, বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আজ উদ্ধার করা হয়েছে। অনেক দুর্গম এলাকা থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। স্রোত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে কাজ করা হচ্ছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer