ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৭/২০২৩ ৮:৩৭ এএম

৩০ ঘন্টায়ও খোঁজ মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫)।

আজ বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিতরা।

লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি।

১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, রাত ৯টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি। গতকাল বিকেল থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...
Single Page Footer