উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২৩ ৯:৪০ এএম , আপডেট: ০৪/১০/২০২৩ ৯:৪০ এএম

এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, ‘আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে। কারাগারে বসে অপরাধ বা বিদেশে বসে অপরাধ, সবই অপরাধ।’

তিনি বলেন, ‘এই সামগ্রিক বিষয়টির ব্যাপারে কিন্তু যারা স্টেকহোল্ডার তারা সবাই অবগত আছেন। বিভিন্ন সময়ে তারা পদক্ষেপ গ্রহণে তথ্যও পাচ্ছেন। যারা আইন পর্যালোচনা করেন তাদের আমরা যে ইনপুটগুলো, যে তথ্য আমরা দিয়ে থাকি, তারা হয়ত সিদ্ধান্ত নেওয়ার কাজটি করতে পারবে।’

মার্কিন ভিসানীতি নিয়ে র‍্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না- জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘যে ভিসানীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে উপড়ে ফেলার কাজ র‍্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি। সুত্র: আমাদের সময়

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...