ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৭:৩২ এএম

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল হোসেন যেন এক ব্যতিক্রমী উদাহরণ। স্ত্রী পরকীয়ার টানে অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার দেড় মাসের মাথায় কন্যা সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে হেলিকপ্টার নামার সঙ্গে সঙ্গেই যেন জমে যায় উৎসুক জনতার ভিড়। কামালের এমন আয়োজন এলাকায় সৃষ্টি করেছে চমক ও আলোচনা।

পেশায় সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়েছিল প্রায় ১২ বছর আগে। সংসারে রয়েছে দুই সন্তান। তবে চলতি বছরের ১০ আগস্ট সাথী হঠাৎ করেই সন্তানদের রেখে শহরের এক বিবাহিত যুবক মুন্নার সঙ্গে পালিয়ে যান। পরে জানা যায়, সাথী তার স্বামী কামালকে কয়েক মাস আগেই তালাক দিয়েছেন।

কামাল হোসেন বলেন, ‘আমার সংসারে কোনো অভাব ছিল না। সব দায়িত্ব পালন করেছি। কিন্তু সে (স্ত্রী) অন্য পুরুষের সঙ্গে চলে যায়। আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সে জানায় তালাক দিয়েছে। তখনই সিদ্ধান্ত নিই, ভেঙে পড়ব না। নিজেকে গুছিয়ে নতুন করে জীবন শুরু করব।’

তিনি আরও বলেন, ‘নতুন স্ত্রীর পরিবার সব কিছু জেনে বুঝেই আমাকে গ্রহণ করেছে। সন্তানদের দায়িত্ব নিতে সে রাজি। তাকে চমক দিতে হেলিকপ্টারে গিয়েছিলাম।’

বাংলাদেশে হেলিকপ্টারে বিয়ে নতুন কিছু না হলেও, বিচ্ছেদের পর এমন আয়োজনে নতুন জীবন শুরু করার ঘটনা বেশ বিরল। এ আয়োজন যেন পুরো গ্রামে এক আনন্দময় দৃশ্য তৈরি করে। অনেকে বলেন, এটা ছিল যেন বাস্তবের সিনেমা!

স্থানীয়রা জানান, হেলিকপ্টারের শব্দ শুনেই শত শত মানুষ ছুটে আসে বরের আগমন দেখতে। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। নতুন বধূ ও সন্তানকে নিয়ে হেলিকপ্টার থেকে নামার সময় এলাকাজুড়ে দেখা যায় উচ্ছ্বাস ও কৌতূহল

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer