প্রকাশিত: ২৪/১০/২০১৯ ৮:২৫ পিএম

সদ্য জন্ম হওয়া শিশু কন্যাকে নিয়ে আদালতে ফাঁসির রায় শুনল ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় অংশ নেয়া কামরুন নাহার মণি। মাদরাসায় নুসরাতের সহপাঠী ও বান্ধবী ছিলেন মণি। পাঁচ মাসের গর্ভের সন্তান নিয়েই নুসরাত কিলিং মিশনে অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার আগে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে নিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ান মনি। বেলা সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ মণিসহ সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
কাঠগড়ায় ওঠার আগে মণি তার সন্তানকে কোলে করে নিয়ে যান আদালত প্রাঙ্গণে। সে সময় শিশুটির শরীরে একটি তোয়ালে পেঁচানো অবস্থায় দেখা যায়।
গেল ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে কারাবন্দি কামরুন নাহার মণির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত সাড়ে ১২টায়, অর্থাৎ ২১ সেপ্টেম্বর মণির কন্যাসন্তান জন্মগ্রহণ করে।
মামলার বিচার কাজ শুরু হলে মণিকে প্রতি কার্যদিবসে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী কয়েকবার জামিন চাইলেও আদালত নামঞ্জুর করেন।অন্তঃসত্ত্বা থাকার কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে বিচার কাজে অংশ নেয়ার আবেদন জানালে আদালত সেটাও নামঞ্জুর করেন।
গর্ভে সন্তান রেখেই নুসরাত জাহান রাফি হত্যায় অংশ নেন কামরুন নাহার মণি। তিনিই প্রথম নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয়, হত্যায় অংশ নেওয়া তার তিন সহযোগী পুরুষের জন্য তিনটি বোরকা ও হাতমোজা সংগ্রহ করেছিলেন ঘটনার আগে।
নুসরাত জাহান রাফি হত্যার দায় স্বীকার করে মামলার প্রধান আসামি শামীমের জবানবন্দিতে মণির কথা উঠে আসে। পরে কামরুন নাহার মণি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি তার দোষ স্বীকার করে নিয়ে এসব কথা বলেছিলেন।
কামরুন নাহার মণি সোনাগাজী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন ঈমান আলী হাজি বাড়ির প্রয়াত বিজিবি সদস্য আজিজুল হকের পালিত মেয়ে। নুসরাতের সঙ্গে তিনিও আলিম পরীক্ষার্থী ছিলেন। গেল ৯ এপ্রিল তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ১৬ নম্বর আসামি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...