প্রকাশিত: ১৪/০৯/২০২১ ২:৪৮ পিএম

মাহাবুবুর রহমান::
কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবীতে মানববন্ধন করেছে কিডনি রোগিরা। ১৪ সেপ্টেম্বর সকালে কক্সবাজার পৌরসভার চত্ত¦রে কক্সবাজার কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবার পরিজনের ব্যানারে মাববন্ধন সভায় রোগীরা বলেন,কক্সবাজার জেলা সদর হাপাতালে এখন ভাল মানের সব সেবা রয়েছে। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় মাসে কক্সবাজার থেকে অন্তত ১০০ জন রোগিকে ঢাকা চট্টগ্রামে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে বিপুল টাকা খরচ করতে গিয়ে অনেকে ভিটাবাড়ি হারা হয়ে গেছে। অনেকে ভিক্ষা করার অবস্থায় চলে এসেছে। তাই দ্রæত কক্সবাজার হাসপাতালে এই সেবা চালু করা গেলে মানুষের অনেক আর্থিক এবং শারীরিক ক্ষতি থেকে মানুষ রেহায় পেত। মানববন্ধন সভায় কিডনি রোগির পক্ষে ঈদগাও ইসলামাবাদ এলাকার হাফেজ ওসমান গনি,একই এলাকার রফিকুল ইসলাম,খুরুশকুল এলাকার আবদুর রহিম বক্তব্য রাখেন। এতে প্রায় ২০ জন কিডনি রোগি অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষরাও এই দাবীকে সমর্থন জানিয়ে বলেন অনেকদিন পর একটি ভাল দাবীতে মানববন্ধন হয়েছে। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়রও বর্তমান কাউন্সিলার রাজ বিহারী দাশ সহ অনেকে বলেন,দ্রæত কক্সবাজার সদর হাসপাতালে কিডনি রোগিদের চিকিৎসা সহ ডায়ালাইসিস করার ব্যবস্থা নেওয়া দরকার।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...