প্রকাশিত: ১০/০৫/২০২০ ৬:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলায় রোববার (১০ মে) শনাক্ত হওয়া ১০ করোনা রোগীর মধ্যে ৬ জনই কক্সবাজার শহরের বাসিন্দা। অন্য চারজনের মধ্যে দুইজন পেকুয়া উপজেলার, একজন চকরিয়ার ও অন্যজন উখিয়া উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা টেষ্ট করে এই রিপোর্ট মিলেছে। তবে এদের মধ্যে বান্দরবান জেলা ও চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়ার নমুনা থাকলেও সেখানে কোন ‘পজিটিভ’ রোগী পাওয়া যায়নি।

সুত্র মতে, করোনা ‘পজিটিভ’ পাওয়া কক্সবাজার সদরের ৬ জনের মধ্যে ৫ জনই বাস করেন কক্সবাজার শহরে। এদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রীও আছেন।

সংশ্লিষ্ট সুত্র জানান, সদরে ৬ জনের মধ্যে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় একজন, হাশেমিয়া মাদ্রাসা এলাকায় স্বামী-স্ত্রী দুইজন, টেকপাড়া কালুর দোকান এলাকায় একজন ও বার্মিজ মার্কেট এলাকায় একজন রয়েছেন। সদরের অন্যজন হলেন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায়।

অপরদিকে পেকুয়া উপজেলার দুইজনই বারবাকিয়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এছাড়াও চকরিয়ার রোগী ডুলাহাজারা এলাকার আর উখিয়া উপজেলার রোগী কোটবাজার এলাকার বাসিন্দা।

সুত্র মতে, পেকুয়ার দুই রোগীরই ইতোপূর্বেকার রোগীর সাথে সংস্পর্শের ইতিহাস রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়–য়া রোববার ১২৫ জনের টেষ্টে ১০ জন করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...