ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১১/২০২৩ ৮:৩৩ এএম

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অজ্ঞাত সিএনজিচালক।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজিযোগে পাঁচজন পুলিশ সদস্য রওনা হন। এ সময় পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...