প্রকাশিত: ৩১/০৩/২০২২ ৯:৩২ এএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল, রিমন ও সাব্বির নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। আলমনগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাত এক গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দুই জন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের কাঁচদহ এলাকায় ইজারা করা নদী থেকে বালু তোলার টাকা সংগ্রহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও টাকা নিয়ে নবাবগঞ্জে গিয়েছিলেন। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে। তিন জনই সবুজের সঙ্গে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন তিনি।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাওহিদ জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...