উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১১/২০২২ ৭:২৩ এএম

বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল-আমিন (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই এনএসআই কর্মকর্তা নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের (৩৫) গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এনএসআই কর্মকর্তার লাশ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনএসআই কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। আহত মাঠকর্মী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...