ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৬/২০২৩ ২:৫৩ পিএম

সংসারে শান্তি বজায় রাখতে নারী-পুরুষের পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা দেখানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরামর্শের পক্ষে উদাহরণ দিয়ে বলেছেন, ‘স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বাসায় ফিরে দেখা যায় স্বামী এক কাপ চায়ের জন্য স্ত্রীকে বলে। কিন্তু দুজন মিলে যদি দুই কাপ চা বানিয়ে খেতে খেতে টিভি দেখে, গল্প করে তাহলে কিন্তু ভালো সময় কাটাতে পারে।’

উত্তর দেওয়ার পর মুচকি হেসে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসারে শান্তির বুদ্ধি দিলাম!’

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়সহ সম্পত্তিতে তাদের অধিকার বাড়ানো নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জানান- বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন, চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে।

তবে কর্মজীবী নারীদের কাজের বাইরেও পরিবারে তাদের যে পরিমাণ কাজ করতে হয় তার মূল্যায়ন হয় না বলে মনে করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিহীনদের জন্য সরকার জমিসহ বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জমি কিন্তু স্বামী-স্ত্রী দুজনের নামেই দেওয়া হয়েছে। কিন্তু বলা তো যায় না নতুন ঘর পেয়ে যদি আবার স্বামী নতুন বউ নিয়ে আসে! এজন্য যদি এমন কিছু হয় তাহলে কিন্তু স্ত্রী হবে ঘরের মালিক সেটা বলে দিয়েছি।

এসময় তিনি প্রশ্নকর্তার উদ্দেশে বলেন, নারীরা কিন্তু স্বামীর বাড়ি আবার বাবার বাড়ি দুদিক থেকেই সম্পদ পান। এটা তাদের জন্য ভালো। কিন্তু তারা যে ঘরে কাজ করেন সেটা ধরা হয় না। এজন্য ঘরের কাজে যদি স্বামী সহযোগিতা করে দুজনে মিলে কাজ করে তাহলে কিন্তু ভালো হয়। হাড়ি-পাতিলও যদি ধোয়ার জন্য সহযোগিতা করে এতে লজ্জার কিছু নেই।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...