উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:১৯ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের ওপারে চলছে সংঘর্ষ। ভারী গুলিবর্ষণও হচ্ছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এপারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড উলুবনিয়া এলাকায় স্থানীয় নুরুল ইসলামের বসতঘরে এসে পড়ল এলএমজির গুলি।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালুর মাধ্যমে মোবাইলে কথা হয় নুরুল ইসলামের শাশুড়ি সামজিদা বেগমের সঙ্গে। তিনি জানান, গতকাল সকাল থেকেই টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের মিয়ানমার অংশ থেকে মর্টার শেল ও গুলির শব্দ আসতে থাকে। এতে করে সীমান্তবর্তী বসতবাড়ি কেঁপে ওঠে। হঠাৎ একটা গুলি আমার মেয়ের জামাইয়ের বসতঘরে টিনের দরজা ছিদ্র করে ঘরে পড়ে। আমরা আতংকিত হয়ে নিরাপদে সরে গেছি।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া, তুলাতুলি ও কানজরপাড়া সীমান্তবর্তী মিয়ানমারের ওপারে এক সপ্তাহ ধরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এতে করে ভয়ে আমরা চিংড়িঘেরেও যেতে পারছি না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, আমি বিষয়টি শুনেছি। পরে বিজিবির সদস্যরা খবর পেয়ে বসতঘরে এসে গুলিটা নিয়ে গেছে। সীমান্তবর্তী স্থানীয়দের সরানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে বিজিবি যদি আমাদের জানায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...