উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২২ ৭:২৭ পিএম

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে রোববার সকালে তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে উক্ত এনা গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer