প্রকাশিত: ২৭/০১/২০২০ ৫:২৯ পিএম

খাগড়াছড়ি থেকে ঢাকা ফেরার পথে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক নারী পর্যটক। এ অভিযোগে ওই বাসের সুপারভাইজার মামুনুর ইসলাম মামুনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া মামুনুর ইসলাম মামুন নীলফামারীর ডোমার উপজেলার সাভার গ্রামের রাফিউল ইসলামের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠান।

পুলিশ জানায়, সাজেক ভ্রমণ শেষে ৩৪ জন নারী পর্যটক শনিবার রাত ৯টায় শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে (নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৭) খাগড়াছড়ি সদর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা সবাই ঢাকার একটি ভ্রমণ সংগঠনের সদস্য। বাসটি রাত ১১টার দিকে রামগড়ে পৌঁছালে সুপারভাইজার মামুনুর ইসলাম মামুন ঘুমন্ত এক নারী পর্যটকের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ওই যাত্রী সুপারভাইজারের হাত চেপে ধরে চিৎকার দেন এবং লাইট অন করতে বলেন। পরে তিনি ৯৯৯ নম্বরে কল করলে রামগড় থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুপারভাইজারকে আটক করে।

ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভিকটিম একজন ব্যারিস্টার। আটক সুপারভাইজার ওই পর্যটক দলের আরও ৪-৫ নারীকে একইভাবে যৌন নিপীড়ন করেছে বলে তারা অভিযোগ করেন।

শনিবার রাতেই নিপীড়নের শিকার ওই ব্যারিস্টার বাদী হয়ে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সুত্র ‘ সিটিজি প্রতিদিন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer