প্রকাশিত: ১৩/০৯/২০১৬ ৬:১৩ পিএম

sholakiaদুর্যোগপূর্ণ আবহাওয়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়ায়। লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে এই ঈদগাহ ময়দানে। কিন্তু এবার মুসল্লী সংকট দেখা গেছে শোলাকিয়ায়। ঈদ জামাতে কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন।

ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হয় সকাল ৯ টায়।

ঈদুল আযহায় জঙ্গি হামলার প্রভাব না পড়লেও এবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। গত রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জে। টানা বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে অনেক মুসল্লি ঈদগাহে আসতে পারেননি। তাছাড়া প্রায় সব মসজিদে ৯টার আগেই জামাত অনুষ্ঠিত হয়।

বৃষ্টি ও কোরবাণীর কারণে মুসল্লিরা মসজিদেই ঈদের নামাজ আদায় করেন। দূরের মুসল্লিদের কেউ কেউ ঈদের আগের দিন চলে আসেন। বড় মাঠে নামাজ আদায় করতে পেরে তারা আনন্দিত। তবে ঈদগাহের আড়াইশ বছরের ইতিহাসে এটাই ছোট জামাত বলে মন্তব্য করেছেন আগত মুসল্লিদের অনেকেই।

প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতির পাশাপাশি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়। র‌্যাব-পুলিশ ছাড়াও মোতায়েন করা হয় বিজিবি। বসানো হয় সিসি ক্যামেরা। প্রত্যেক মুসল্লিকে তল্লাসি করে মাঠে প্রবেশ করানো হয়।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার মুসল্লি কম হয়েছে। এরপরও নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না।
-টাইমস নিউজ

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer