উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৩/২০২৩ ৪:৪৫ পিএম

শৈশব থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হবার। তাই মেডিকেল ভর্তির আগে তিন মাস কঠোর পরিশ্রম করেন রাফসান। পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এমন আত্মবিশ্বাস থাকলেও প্রায় দেড় লাখ শিক্ষার্থীর টপকে যাবেন, এমন আশা ছিলো না। পরীক্ষায় প্রথম হয়ে এখন আনন্দের জোয়ারে ভাসছে রাফসান ও তার পরিবার। চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করবে, ছেলেকে নিয়ে এমনটাই আশা তার মা-বাবার।

ছেলে রাফসান জামানকে নিয়ে চট্টগ্রামের হালিশহরে বাস করেন একেএম শামসুজ্জামান ও কাউসার নাজনীন দম্পতি। বাড়ি রংপুর সদরে। হালিশহর গানার্স ইংলিশ স্কুলে পড়াশোনার পর রাজশাহী ক্যডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন রাফসান। শৈশব থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হবার। সে লক্ষ্যে গড়ে তোলেন নিজেকে।

মেডিকেল ভর্তির পরীক্ষার আগের তিনমাস ধরে কঠোর পরিশ্রম করেন রাফসান। গেল শুক্রবারের ভর্তি পরীক্ষার প্রথম ৩০ মিনিটে ৭০টি এবং পরের ২৫ মিনিটে বাকি সব প্রশ্নের উত্তর করেন তিনি। মোট ৯৪ দশমিক দুই পাঁচ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হন রাফসান।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী রাফসান জামান বলেন, শৈশব থেকেই স্বপ্ন দেখতাম ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করব।

রাফসানের বাবা একেএম শামসুজ্জামান বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ও মনোযোগী ছাত্র রাফসান। ছেলে ভালো চিকিৎসক হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করবে, এমন প্রত্যাশা ছিল সবসময়। রাফসানের ফলাফলে দারুণ খুশি পরিবার ও বন্ধুরা।

চিকিৎসক হবার স্বপ্নপূরণের পথে অনেকটাই এগিয়েছেন রাফসান। এবার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একজন ভালো ডাক্তার হওয়াই লক্ষ্য, জানালেন তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...