প্রকাশিত: ১৭/১১/২০২১ ১১:১৮ এএম

haকক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মঙ্গলবারের (১৬ নভেম্বর) অসমাপ্ত সাক্ষী মামলার তদন্তকারী ও অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: খাইরুল ইসলামের জেরার মধ্য তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন।

এ নিয়ে এডভোকেট ফরিদুল আলম জানান, তৃতীয় দিনে মামলার তদন্তকারী কর্মকর্তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব সম্পন্ন করার চেষ্টা করবেন। এ মামলায় ৮৩ জন স্বাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...