প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৯:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৮ পিএম

ঈদ-উল-ফিতর উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন অঞ্চলে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী ২৩ জুন শুক্রবার ও ২৪ জুন শনিবার খোলা থাকবে।

একইসঙ্গে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী ২৪ জুন শনিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০ জুন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে গার্মেন্টস কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

তবে আগামী ২৩ জুন শুক্রবার অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) এবং ২৪ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখতে হবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer