প্রকাশিত: ২৩/০৩/২০১৯ ৮:১৫ পিএম

বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম দেশের শীর্ষস্থানীয় ওলামাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্ব-স্ব দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

হেফাজত আমির বলেন, সারা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতন ও নিপীড়নের শিকার। বড় সংকটময় পরিস্থিতিতে তারা জীবনযাপন করছেন। পৃথিবীর প্রায় সবকটি মুসলিম দেশ শত্রুদের দ্বারা আক্রান্ত। পাশ্চাত্যের অপসংস্কৃতির কালো থাবা মুসলিম উম্মাহকে পর্যুদস্ত করে চলেছে। এমন সংকটময় মুহূর্তেও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দিকহারা উম্মাহর পথপ্রদর্শনে নিয়োজিত আছেন। ফলে মুসলিম উম্মাহ এখনও সত্য ও সঠিক পথের ওপর পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, কিন্তু ইহুদি-খ্রিস্টান এবং শিয়া সম্প্রদায় মুসলিম উম্মাহকে নেতৃত্বশূন্য করে দেয়ার লক্ষ্যে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের হত্যার টার্গেট নিয়েছে। এই অপচেষ্টায় যদি তারা সফল হয়ে যায়, তাহলে মুসলিম উম্মাহ সহজেই দিক হারিয়ে ফেলবে। তাই উম্মাহর রাহবারদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সন্ত্রাসীরা।

শফী বলেন, এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার সময় পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এবং তার স্ত্রী সুস্থ আছেন। কিন্তু দেহরক্ষী শাহাদাতবরণ করেছেন এবং দু’জন আহত হয়েছেন। আমি শহীদদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

হেফাজত আমির বলেন, এমন জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড আগামীতে আরও জোরদার হতে পারে। বাংলাদেশে এমনটা হবে না- তা শতভাগ নিশ্চিত করে বলা যায় না। তাই শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিরাপত্তার লক্ষ্যে দেহরক্ষী রাখা জরুরি। কারণ তারা দেশের অমূল্য সম্পদ এবং উম্মাহর পথপ্রদর্শক। কাজেই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer