কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
কক্সবাজারের চকরিয়ায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর ...

শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে উখিয়ার গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী উখিয়া নুরুল ইসলাম চৌধুরী মেরিন ড্রাইভ সড়ক।
এ সড়কটি উখিয়া সদরের ফলিয়াপাড়া রোড় হয়ে মেরিন ড্রাইভ সড়কে গিয়ে উঠবে। ইতিমধ্যে ১৭ কিলোমিটার রাস্তার মধ্যে ৩ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ১৪ কিলোমিটার রাস্তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সড়কটি নির্মাণ কাজ শেষ হলে পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন হবে বলে সচেতন মহল মনে করছেন। তাছাড়া এটা উখিয়ার গণমানুষের দীর্ঘদিনের দাবি ছিল। ফলে উখিয়া টু মেরিন ড্রাইভ সড়ক উখিয়ার জন্য সম্ভাবনার বিরাট সুযোগ। এতে ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদি স্থানীয় জনগণ। শীঘ্রই দীর্ঘদিনের প্রতিক্ষিত মেরিন ড্রাইভ সড়ক পাচ্ছে উখিয়াবাসী।
পাঠকের মতামত