প্রকাশিত: ০৫/০৯/২০২১ ৬:০০ পিএম

লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হসপিটাল থেকে ৩ দিনের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে রিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ‘নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক রিমা আক্তার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা হসপিটালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তান জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলা ২১৫ নম্বর কক্ষ নবজাত শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ (আজ) রবিবার বেলা ১১ টার দিকে এক নারী এসে বলে। আপনার শিশুকে ডাক্তার নার্গিস পারভীনকে দেখাতে হবে। একথা বলে অভিযুক্ত নারী নবজাত শিশুকে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে অভিযুক্ত নারী হাসপাতালের অভ্যর্থনা সভাকক্ষে বসে ছিলেন।

শিশুকে কোলে নেওয়ার পর থেকে শিশুর নানী অভিযুক্ত নারীকে চোখে-চোখে রাখছেন। যখন (নবজাত) শিশুকে হাসপাতাল থেকে অভিযুক্ত নারী বের হয়ে একটি রিক্সা উঠেন। তখন শিশুর নানী পিছন থেকে চোর-চোর বলে চিক্কার দিলে হাসপাতালের স্টাফরা দৌড়ে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার (ওসি) তদন্ত শিপন বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

নোভা হাসপাতালের কতৃপক্ষ ও ডাক্তার জয়নাল আবেদীন বলেন, শিশু চুরি ঘটনায় জড়িত রিমা আক্তার নামে এক নারীকে হাতে-নাতে আটক করে স্টাফ’রা। পরে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত নারীকে সোর্পদ করা হয়।

অভিযুক্ত রিমার অভিযোগ তাকে হাসপাতাল কতৃপক্ষ ফাঁসাচ্ছে। তার স্বামী ও সন্তান রয়েছে। সচেতন মানুষের দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে আসল ঘটনা জানা যাবে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...